1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ফুয়েল পাস অ্যাপ: রেজিস্ট্রেশন ও ব্যবহার—ধাপে ধাপে নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্নের নির্দিষ্ট ব্যবস্থা মায়ের ১৮ কোটি টাকার শেয়ার পেলেন বিমানমন্ত্রী আফরোজা খানম অঙ্গহানী ও ভিক্ষাবৃত্তি: তিনজনের যাবজ্জীবন, দুইজনের ১০ বছরের কারাদণ্ড আবু সাঈদ ভেবেছিলেন মানুষ তার পাশে থাকবেন, কিন্তু তারা অমানুষ হয়ে গিয়েছিল: ট্রাইব্যুনাল ফুয়েল পাস অ্যাপের রেজিস্ট্রেশন ও ব্যবহার কিভাবে করবেন সহজে বিল উত্থাপন করতে থমকে গেলেন প্রতিমন্ত্রী নুর; স্পিকার বললেন ‘আবার বলুন’ প্রতিনিধি সরিয়ে প্রশাসক নিয়োগের বিধান রেখে পাঁচটি স্থানীয় সরকার বিল পাস বিল উত্থাপনে থমকে পড়লেন প্রতিমন্ত্রী নুর; স্পিকার বললেন ‘আবার বলুন’ জামায়াতসহ বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছেন

মায়ের ১৮ কোটি টাকার শেয়ার পেলেন বিমানমন্ত্রী আফরোজা খানম

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

উত্তরাধিকার সূত্রে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম তার মায়ের রেখে যাওয়া তিন কোম্পানির প্রায় ১৮ কোটি টাকার শেয়ার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্র অনুযায়ী, মুন্নু গ্র“পের তিনটি তালিকাভুক্ত কোম্পানি—মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং মুন্নু ফেব্রিকসের শেয়ার তার নামে হস্তান্তর করা হয়। এই শেয়ারগুলোর মালিকানা তার মা, প্রয়াত উদ্যোক্তা পরিচালক হুরন নাহার রশিদের কাছ থেকে তার কাছে স্থানান্তর করা হয়েছে। হুরন নাহার রশিদ রশিদ খান মুন্নুর সহধর্মিণী ছিলেন এবং সেই অনুযায়ী এই সম্পত্তির উত্তরাধিকার তার কন্যা আফরোজা খানম। ডিএসইর তথ্য অনুযায়ী, আফরোজার হাতে পৌঁছেছে—মুন্নু অ্যাগ্রো এর ৮৪,২৪৭ শেয়ার, মুন্নু সিরামিকের ১০ লাখ ৬৮ হাজার ৪০৯ শেয়ার, এবং মুন্নু ফেব্রিকসের ২৬ লাখ ৯১ হাজার ৬৮৮ শেয়ার। বর্তমান বাজারদরে এই শেয়ারের মোট মূল্য প্রায় ১৮ কোটি টাকা। উল্লেখ্য, শেয়ার হস্তান্তরের দিন তিন কোম্পানির শেয়ার দরও কমে যায় বলে ডিএসই নিশ্চিত করেছে। জানা যায়, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে আফরোজা খানম মুন্নু গ্র“প ও এর সহযোগী প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন। তবে দায়িত্ব গ্রহণের পর তিনি সেই পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo