1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়: তিন মাসে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ স্পিকার: আল্টিমেটাম দেওয়ার জায়গা সংসদ নয়, রাজপথ আল্টিমেটাম দেওয়ার জায়গা রাজপথ, সংসদ নয়: স্পিকার ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় ৩৬৩১ জন উত্তীর্ণ রিমান্ড-জামিন নামঞ্জুর, কারাগারে সাবেক স্পিকার শিরীন শারমিন আলটিমেটাম দেওয়ার জায়গা সংসদ নয়, রাজপথ: স্পিকার ইরানে যুদ্ধের পরও জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, আরও আসবে এই মাসে সব জেলায় মন্ত্রিপরিষদের জরুরি নির্দেশনা: দোকানপাটের সময় এক ঘণ্টা বৃদ্ধি স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা: এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ জামায়াতের নারী কর্মী বিবি সাওদা জামিনে মুক্ত

বেনাপোলে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিক নিহত, অপরজন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায়

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বেনাপোল স্থলবন্দরে ক্রেনের সিলিং তার ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু এবং অপর একজনের গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিটিআই মাঠে ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে লোহার সিট খালাস (আনলোড) করার সময় এই দুর্ঘটনা ঘটে।

বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী জানান, ক্রেনের দড়ি ছিঁড়ে ঘটনাস্থলে দুইজন শ্রমিক মারাত্মকভাবে আহত হন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে শাহজাহান আলীর (৫৬) মৃত্যু হয়। অপর আহত শ্রমিক সোহেল হোসেন (৫২) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

নিহত শাহাজাহান আলী বেনাপোল পোর্ট থানার বেনাপোল (পাঠবাড়ি) গ্রামের আফতাবের ছেলে। আহত সোহেল হোসেন একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। উভয়েই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ৮৯১)-এর সদস্য বলে ইউনিয়নের সাধারণ সম্পাদক নিশ্চিত করেছেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোহাম্মদ ইব্রাহিম বলেন, বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষায় দেখা যায়, পথিমধ্যে একজনের মৃত্যু হয়েছে; অপর শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাঁর অবস্থার প্রতি সংশ্লিষ্ট চিকিৎসকরা লক্ষ্য রাখছেন।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) পলাশ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে অসাবধানতাবশত ক্রেনের তার ছিঁড়লে দুইজন শ্রমিক আহত হয়েছেন; এক জন মারা গেছেন, আর একজন চিকিৎসাধীন। বন্দরের কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভাগ ঘটনার কারণ জানার জন্য খোঁজ-খবর ও তদন্ত চালাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo