1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল ধানমন্ডি থেকে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছেরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর কুষ্টিয়া-৩ এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা রাশিয়া থেকে ৬ লাখ মেট্রিক টন ডিজেল আনার জন্য যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ আদালতে অঝোরে কাঁদলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রে শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীর দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড বিরোধী দলের নোটিশ, ডেপুটি স্পিকার: ‘আলোচনার সুযোগ দেওয়া হবে’ অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীর দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড বিরোধী দলের নোটিশ, ডেপুটি স্পিকার: ‘আলোচনার সুযোগ দেওয়া হবে’

গণরায়কে উপেক্ষা করলে জনগণই প্রত্যাখ্যান করবে: আসিফ মাহমুদ

  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণরায়কে উপেক্ষা করে সরকার এগোলে জনগণ তা মেনে নেবে না এবং ইতিহাসের ধারায় তাদের প্রত্যাখ্যান করবে। তিনি এ কথা বলেন বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে।

আসিফ বলেন, ‘বাংলাদেশের ইতিহাস দেখলেই বোঝা যায়—কতই না ক্ষমতাশালীরা এসেছেন, তবু যখন তারা জনগণের রায়ের বিরুদ্ধে গেছেন, তখনই ইতিহাসের পাতায় তাদের স্থান নেই।’

তিনি ১৯৭০ সালের নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর না করায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরিস্থতি ও ১৯৯০ সালের স্বৈরাচ্যের বিরুদ্ধে গণআন্দোলনের উদাহরণ তুলে ধরে বলেন, দীর্ঘ সময়ের দমনপীড়নের পরও যদি কেউ জনগণের রায়ের বিরুদ্ধে শাসন কায়েমের চেষ্টা করে, সমাজ দীর্ঘমেয়াদে তা গ্রহণ করে না।

আসিফ আরও সতর্ক করে বলেন, এখনও যদি গণরায় ও গণভোটের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয় এবং তা উপেক্ষা করে সরকার এগোতে চায়, তাহলে জনগণ তা মেনে নেবে না। তিনি বলেন, গণভোটে বিপুল সংখ্যক মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন; এই রক্তসিঙ্গত পরিবর্তন এবং নতুন বাংলাদেশের স্বপ্ন শহীদদের পরিবার, আহত সহযোদ্ধারা ও সাধারণ জনগণ প্রত্যাশা করে—এসব কল্পনা বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, ‘যদি আমরা জনগণের রায়কে অবজ্ঞা করি, তাহলে দেখবেন ৭০ শতাংশের মতো যাঁরা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, তাঁরা আবার রাস্তায় নামতে দ্বিধা করবেন না।’ শেষপর্যন্ত তিনি সকলকে ভোটের ফলের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণের সঙ্গে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন — জনগণের পাশে দাঁড়ান, যেন আমরা সবাই মিলেই একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি; অন্যথায় স্বাধীনতা রক্ষার জন্য আবারও মাঠে নামতে হতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo