1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল ধানমন্ডি থেকে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছেরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর কুষ্টিয়া-৩ এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা রাশিয়া থেকে ৬ লাখ মেট্রিক টন ডিজেল আনার জন্য যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ আদালতে অঝোরে কাঁদলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রে শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীর দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড বিরোধী দলের নোটিশ, ডেপুটি স্পিকার: ‘আলোচনার সুযোগ দেওয়া হবে’ অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীর দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড বিরোধী দলের নোটিশ, ডেপুটি স্পিকার: ‘আলোচনার সুযোগ দেওয়া হবে’

রাহুল অরুণোদয়ের ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যয়ের অকাল মৃত্যুর পিছনে পানিতে ডুবেই মৃত্যু হওয়ার প্রাথমিক ফলাফল এসেছে ময়নাতদন্তে। গত রোববার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে তিনি পানিতে নামেন এবং আর উঠতে পারেননি — পরে তাঁর দেহ পাওয়া যায়।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টায় তমলুক হাসপাতালে শুরু হওয়া ময়নাতদন্তে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে পানিতে ডুবে। দীর্ঘ সময় পানির নিচে থাকার কারণে ফুসফুস ফুলে দ্বিগুণ আকার ধারণ করেছে এবং ফুসফুসে প্রচুর বালি ও নোনা জল ধরা পড়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, অল্প সময় পানির নিচে থাকলেও ফুসফুসে এত বালু জমা হওয়া সম্ভব নয়; তাই ধারণা করা হচ্ছে রাহুলের দেহ প্রায় এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে ছিল। পানিতে ডুবে থাকা অবস্থায় তাঁর খাদ্যনালিতেও বালি ও নোনা জল ঢুকে গেছে।

এই ঘটনার পর শুটিং সংক্রান্ত বিষয়ে পুলিশকে নিয়ে তীব্র অভিযোগ উঠেছে। শুটিং দলের দাবি, অনুমতি ছাড়া শুটিং করা হচ্ছিল, সেই অভিযোগকে কেন্দ্র করে তদন্তকারীরা পরিস্থিতি খতিয়ে দেখছেন। ঘটনায় আরও তদন্ত ও প্রয়োজনীয় ফরেনসিক রিপোর্ট আসার পর চূড়ান্ত কারণ নির্ণয় হবে।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ১৬ অক্টোবর ১৯৮৩ সালে জন্মগ্রহণ করেন। অভিনয়জীবন শুরু করেন বাবার সঙ্গে ‘রাজ দর্শন’ নামের নাটকে বিজয়গড় থিয়েটার দলের মাধ্যমে। এরপর থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন এবং দর্শকপ্রিয় এক মুখ হয়ে উঠেছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo