1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীর দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড বিরোধী দলের নোটিশ, ডেপুটি স্পিকার: ‘আলোচনার সুযোগ দেওয়া হবে’ অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীর দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড বিরোধী দলের নোটিশ, ডেপুটি স্পিকার: ‘আলোচনার সুযোগ দেওয়া হবে’ ওয়ান ইলেভেনে কারও ছাড় নেই: চিফ প্রসিকিউটর ২৪ হাজার কোটি টাকা আত্মসাত ও মানবপাচারের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর দ্বিতীয় দফার ছয়দিনের রিমান্ড আহসান হাবীব পলাশ র‍্যাবের ১২তম ডিজি হিসেবে দায়িত্ব নিলেন মাটির নিচের ট্যাংকিতে লুকোনো ২৩ হাজার লিটার জ্বালানি উদ্ধার, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ র‍্যাবের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ১০ এপ্রিলের মধ্যে এমপিদের বাসা বরাদ্দ, সংসদের অডিও বিভ্রাটে তদন্ত হবে

অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীর দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড

  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে সাবেক এমপি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন ঢাকার আদালত।

পাঁচ দিনের প্রথম রিমান্ড শেষ হওয়ার পর রোববার (২৯ মার্চ) পুলিশ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের জন্য দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ওই আবেদন থেকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা ও পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফেনী-৩ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে মানবপাচারের একটি মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই রিমান্ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতারণার নতুন অভিযোগে তাকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে।

বর্তমানে তিনি গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তেও প্রসিকিউশন মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই মাসে সংঘটিত গণহত্যার অভিযোগে তাকে আদালতে উপস্থিত করার আবেদন করেছে।

চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ৭ এপ্রিল তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন। প্রসিকিউশন জানিয়েছে, তার বিরুদ্ধে অতীতে সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং সেগুলো তদন্তাধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo