1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
মাটির নিচের ট্যাংকিতে লুকোনো ২৩ হাজার লিটার জ্বালানি উদ্ধার, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা আহসান হাবীব পলাশ র‍্যাবের ১২তম ডিজি হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ র‍্যাবের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ১০ এপ্রিলের মধ্যে এমপিদের বাসা বরাদ্দ, সংসদের অডিও বিভ্রাটে তদন্ত হবে র‍্যাবের ১২তম ডিজি হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ পূর্বাচলে রাতভর গোপন ঘোড়া জবাই, ১১টি ঘোড়া উদ্ধার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার ৫ পোশাক শ্রমিক নিহত ঐক্যবদ্ধভাবে কাজ করলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান পূর্বাচলে গোপনে ঘোড়া জবাই, উদ্ধার ১১টি — অভিযোগ মাংস গরু বলে বিক্রি ২৬ মার্চ: জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৬ ঘণ্টার ব্যবধানে দেশের সোনার দাম বেড়েছে ৪৫৩৯ টাকা

  • আপডেটের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ল। আজ শনিবার (২৮ মার্চ) সকালে নেয়া জরুরি সিদ্ধান্তের পর দিন শেষে আবারও দাম বৃদ্ধি করা হয়েছে—বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৪টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বা তেজাবী সোনার দাম বাড়ার প্রভাবকে সামনে রেখে সংগঠনের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে সভা করে দেশের সোনার নতুন মূল্য নির্ধারণ করেছে। এই সিদ্ধান্ত একই দিন বিকেল ৪টা থেকেই দেশজুড়ে কার্যকর করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী প্রতি ভরিতে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা; যা আজ সকালে ছিল ২ লাখ ৩৬ হাজার ৯০৬ টাকা। ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে নির্ধারিত হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২৬ টাকা। ১৮ ক্যারেট সোনা প্রতি ভরিতে এখন ১ লাখ ৯৭ হাজার ৫২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরিতে রাখা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। যদিও সকালে এক দফায় রুপার দাম পরিবর্তন হয়েছিল, নতুন তালিকা অনুযায়ী ২২ ক্যারেট রুপা প্রতি ভরির দাম ৫ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১২৯ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা করে ধরা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান মূল্য তালিকা দেশের সব জুয়েলারি দোকান ও প্রতিষ্ঠানে প্রযোজ্য থাকবে। ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের পাশাপাশি সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাটও আদায় করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo