1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ভারত থেকে কারাভোগ শেষে দেশে ফিরল ৩৩ পাচারের শিকার বাংলাদেশি মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: সামনে সবকিছুর দাম বাড়বে, মোকাবিলায় সরকার কাজ করছে — মির্জা ফখরুল কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের নাম-পরিচয় নিশ্চিত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহতদের পরিবার পাবেন ২৫ হাজার টাকা কুমিল্লার পদুয়ার বাজার ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের নাম-পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন ধাক্কায় নিহত ১২ জনের পরিচয় নিশ্চিত কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: সামনে সবকিছুর দাম বাড়বে, মোকাবিলায় সরকার কাজ করছে — মির্জা ফখরুল

  • আপডেটের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে আগামী দিনে সবকিছুর দাম বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরিস্থিতি আমাদের জন্য বড় ক্ষতির কারণ হবে, সামনের দিনগুলো সহজ হবে না — তাই এই পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।

সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার নেহা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি বলেন, কয়েকটি পাম্প ভাঙচুর হয়েছে; আমরা পরিষ্কার বলে দিতে চাই কোনোভাবে মব তৈরি করতে দেবো না এবং মবকে কঠোরভাবে দমন করা হবে। কেউ গায়ের জোরে আইনের বাইরে গিয়ে যাতে কোনো কাজ করতে না পারে, তা নিশ্চিত করা হবে।

খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না, অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সতর্ক করে বলেন। তিনি আরও বলেন, এই খাল খনন কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, স্থানীয় স্তরে মাছচাষ ও হাঁসপালনের সুযোগ সৃষ্টি করার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের প্রতিটি টাকা যেন জনগণের কল্যাণে যথাযথভাবে ব্যবহার হয়, সেটা নিশ্চিত করতে হবে।

ধর্ম আর রাজনীতি নিয়ে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘‘কিছু নেতা ধর্মকে ব্যবহার করে মানুষের মন মাল্লামাল করে ভুল পথে নিয়ে যায়। দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ ধার্মিক; তারা ধর্মকে ব্যবসার কাজে দেখতে চান না। আমরা কাজ করতে এসেছি এবং কাজ করে যাবো। ধর্মের নাম করে কাউকে বেহেশতে নেওয়া যাবে না—আল্লাহর সন্তুষ্টি ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব না। সৎভাবে থাকতে হবে, হালাল রুজি খেতে হবে।’’

কৃষি খাত নিয়ে তিনি বলেন, সম্প্রতি গম ঝড়ে পড়ে গেছে, আলু বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে — এটাই আমাদের কৃষকের দুর্ভাগ্য। এসব সমস্যা তারা ভোগ করছেন, আমরা বিষয়গুলো বুঝি। নির্বাচনের আগে দেওয়া কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি কার্যকর করা হয়েছে, এবং কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সারাদেশে কয়েক কোটি নারীকে কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তাঁরা বিভিন্ন সহায়তা পাবেন।

নেহা নদীর পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলল হোসেন ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, দেশের বিভিন্ন স্থানে মোট ২০ হাজার খাল খনন করে জনসাধারণের সুবিধা নিশ্চিত করার লক্ষ্য রাখা হয়েছে এবং সকল প্রজেক্ট সম্পন্ন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo