ইরানের হামলার ছবি ও বিভ্রান্তিকর তথ্য শেয়ার করার অভিযোগে কাতার যেন্ো ৩১৩ জনকে গ্রেপ্তার করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন স্থানে ভিডিও ধারণ ও তা প্রচার করেছেন এবং এমন গুজব ও ভুয়া তথ্য ছড়িয়েছেন যা জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে। আটককৃতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন বলে মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগের আওতাধীন অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন বিভাগ জানিয়েছে।
এর আগে ইরান, ইসরায়েলি-মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দর, সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা ও আবাসিক অঞ্চল লক্ষ্য করে হামলা চালানোর কথা জানায়। এই চলমান সংঘাতের প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে সংবেদনশীল ছবি এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশকারীদের বিরুদ্ধে কড়াকড়ি বেড়েছে।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ৬ মার্চ বাহরাইন জানিয়েছে, ইরানি হামলার প্রভাব নিয়ে ভিডিও ধারণ ও মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। কুয়েতেও ৭ মার্চ পরিস্থিতি নিয়ে উপহাস করে ভিডিও তৈরির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সৌদি আরবও ঘটনার স্থান, নিখুঁত বস্তু বা ধ্বংসাবশেষের ছবি-ভিডিও ধারণ, প্রকাশ বা প্রচারের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে এবং অনির্ভরযোগ্য তথ্য পুনরায় প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। তবু সামাজ্যিক যোগাযোগমাধ্যম এবং গ্রুপ চ্যাটে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধের ক্ষয়ক্ষতির ছবি-ভিডিও ছড়াতে দেখা গেছে।
সূত্র: এএফপি।