1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
একই ব্যক্তিকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দেওয়ার পথ খুলল সরকার ভোজ্যতেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী আশ্বস্ত পাইলট পর্যায়ে ৩৭ হাজার ৫৬৪টি নারী-প্রধান পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড সরকার একই ব্যক্তিকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দেওয়ার পথ খুলে দিল সরকার একই ব্যক্তিকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দিতে বিধি বদলালো আইসিটির একজন প্রসিকিউটরের পদত্যাগ, দু’জনকে কৌঁসুলি হিসেবে নিয়োগ সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি টিউলিপ সিদ্দিকসহ দুই আসামিকে আদালতে হাজিরের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন বনগাঁও সীমান্ত থেকে গ্রেপ্তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লাইভে আত্মহত্যার চেষ্টা: ইউটিউবার অনুরাগ ডোভালের জ্ঞান ফিরেছে

  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

পারিবারিক অশান্তির জেরে লাইভে আত্মহত্যার চেষ্টা করা ভারতীয় ইউটিউবার ও ‘বিগ বস’ খ্যাত রাইডার অনুরাগ ডোভালের জ্ঞান ফিরে এসেছে। তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে, জানিয়েছে সংবাদমাধ্যম ‘আজকের পত্রিকা’।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৭ মার্চ) দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর সময় অনুরাগ লাইভে নিজের ‘শেষ ড্রাইভ’ ঘোষণা করেন। আরও পরে তিনি গতি বাড়িয়ে প্রায় ১৫০ কিলোমিটারেরও বেশি গতিতে গাড়ি ডানদিকে ঘুরিয়ে সড়কের ডিভাইডারে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন, ফলে দুর্ঘটনা ঘটে। ঐ সময়ে তার লাইভে প্রায় ৮২ হাজার দর্শক ছিলেন।

আহত অবস্থায় অনুরাগকে প্রথমে মেরঠের সুভরতি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে বলা হয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত এবং তিনি আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তরিত হয়েছেন।

দুর্ঘটনার আগে অনুরাগ একটি ভিডিও বার্তায় জানান, প্রিয় মেয়েকে বিয়ে করার বিষয়ে কয়েকদিন ধরেই তিনি পারিবারিক অশান্তিতে ভুগছিলেন এবং মানসিক চাপ অনুভব করছিলেন। ভিডিওতে তিনি বলেন, গভীর হতাশায় আত্মহত্যার কথাও ভেবেছেন এবং যদি এমন কিছু ঘটে তবে তার পরিবার দায়ী থাকবে—এরকম মন্তব্যও করেন।

অনুরাগ ডোভাল ১৯৯৭ সালের ৩ মে দেরাদুনে জন্মগ্রহণ করেছেন। তিনি একজন জনপ্রিয় মোটোভ্লগার; ইউটিউবে তার সাবস্ক্রাইবার প্রায় ৭.৯ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ৭.৪ মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে। হাই-এনার্জি ট্রাভেল ভ্লগ ও মোটরসাইকেল রাইডিং ভিডিওর মাধ্যমে তিনি খ্যাতি পেয়েছেন এবং ‘বিগ বস ১৭’-এ অংশগ্রহণের মাধ্যমে মূলধারার বিনোদন জগতে পরিচিত মুখ হয়ে ওঠেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo