1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
পাইলট পর্যায়ে ৩৭ হাজার ৫৬৪টি নারী-প্রধান পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড সরকার একই ব্যক্তিকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দেওয়ার পথ খুলে দিল সরকার একই ব্যক্তিকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দিতে বিধি বদলালো আইসিটির একজন প্রসিকিউটরের পদত্যাগ, দু’জনকে কৌঁসুলি হিসেবে নিয়োগ সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি টিউলিপ সিদ্দিকসহ দুই আসামিকে আদালতে হাজিরের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন বনগাঁও সীমান্ত থেকে গ্রেপ্তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাবে সম্মতি দেননি জ্বালানি তেলের অস্থিরতার মধ্যেই বাড়লো জেট ফুয়েলের দাম

খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে

  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিসভার আয়োজন করা হয়েছে। আজ সোমবার (০৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই প্রস্তুতিসবায় আগামী ঈদের জামাত, নিরাপত্তা ও সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টায় এবং সকাল ১০টায় আলাদা আলাদা বিএমজামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। খুলনা আলিয়া মাদ্রাসার মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

নগরীর প্রতিটি ওয়ার্ডে খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। ঈদ উপলক্ষে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও সড়কদ্বীপগুলোও জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ খচিত পতাকা দিয়ে সজ্জিত থাকবে।

সড়ক ও নৌপথে ঈদে ঘরে ফেরা মানুষদের যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের পৃষ্ঠপোষকতার টহল কার্যক্রম বাড়াবে। এছাড়া ঈদের দিন সরকারি হাসপাতাল, এতিমখানা, সরকারি শিশু পরিবার, কারাগার, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় পত্রিকাগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ঈদ বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করবে।

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার। তিনি বলেন, ‘‘গত বছরের মতো এবারও পবিত্র ঈদ-উল-ফিতর আনন্দময় ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপন হবে। ঈদ একদিকে আনন্দের উৎস, অন্যদিকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সময় — তাই উভয় দিকই বজায় রেখে উৎসব উদযাপন করতে হবে।’’ তিনি আরও বলেন, ঈদের আগের রাতে পটকা ও আতশবাজি ফোটানো থেকে শিশুদের বিরত রাখার জন্য অভিভাবকদের বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

প্রসঙ্গত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo