1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
পাইলট পর্যায়ে ৩৭ হাজার ৫৬৪টি নারী-প্রধান পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড সরকার একই ব্যক্তিকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দেওয়ার পথ খুলে দিল সরকার একই ব্যক্তিকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দিতে বিধি বদলালো আইসিটির একজন প্রসিকিউটরের পদত্যাগ, দু’জনকে কৌঁসুলি হিসেবে নিয়োগ সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি টিউলিপ সিদ্দিকসহ দুই আসামিকে আদালতে হাজিরের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন বনগাঁও সীমান্ত থেকে গ্রেপ্তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাবে সম্মতি দেননি জ্বালানি তেলের অস্থিরতার মধ্যেই বাড়লো জেট ফুয়েলের দাম

বাগেরহাটে নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পাশে ডোবা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

বাগেরহাটে নিখোঁজের পাঁচ দিন পর সোমবার বিকেলে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম গীতা রানী দাস (৫৮)। পুলিশ জানায়, তাঁর মরদেহ শহরের দাসপাড়া মোড় এলাকার নিজের বাড়ির পাশে পরিত্যক্ত একটি ডোবায় পাওয়া যায়।

পরিবারের তথ্য মতে গীতা রানী বুধবার (০৪ মে) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। বুধবার সন্ধ্যার পর না পেয়ে পরের দিন বৃহস্পতিবার (০৫ মে) তাঁর ভাইয়ের ছেলে শোভন দাস বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়রি করেন এবং আশপাশে খোঁজ-খবর শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার এক প্রতিবেশী নারীরা দুপুরে ডোবায় শাক তুলতে গেলে সেখানে কিছু অস্বাভাবিক দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।

ফলো পথের বাসিন্দা ও নিহতের একমাত্র ছেলে দূর্জয় দাস বলেন, তাঁর মা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন; মাঝে মাঝে বাড়িতে বা পুকুরে পড়ে যেতেন। গত কয়েকদিন তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারা মাইকিংও করেছিলেন এবং থানায় সাধারণ ডায়রি করেছিলেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুম খান জানান, পরিবারের দাবির ভিত্তিতে জানা গেছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন ও মৃগী রোগের সমস্যা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে; ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে অন্যান্য অনুসন্ধানও চালাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo