1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ

ঢাকা থেকে মধ্যপ্রাচ্য গামী সব ফ্লাইট স্থগিত

  • আপডেটের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির কারণে সকল বিমান পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাবাহিনী। এই হামলার জবাবে তেহরান মার্কিন ও ইসরায়েলি স্থাপনা ও সামরিক কেন্দ্রে হামলা চালিয়েছে। এই সংকটের কারণে বিভিন্ন দেশের এয়ারলাইন্স সরাসরি মধ্যপ্রাচ্যের ফ্লাইট বাতিল বা স্থগিত করছে। ঢাকা থেকেও আপাতত সব ফ্লাইটের চালাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিস্থিতির কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর থেকে মধ্যপ্রাচ্যের জন্য সকল উড়ান স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতে, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কিছু সময়ের জন্য এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতির উন্নতি বা অবনতি অনুযায়ী।

বিমান সংস্থাগুলোর সূত্র জানিয়েছে, চলমান যুদ্ধের কারণে এই মুহূর্তে কোনও ফ্লাইটই চালানো সম্ভব নয়। বিমান বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম বলেছেন, যুদ্ধের কারণে আবারও সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

অপরদিকে, ইউএস-বাংলার পক্ষ থেকেও জানানো হয়েছে, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের কোনও ফ্লাইট এখন চালানো হবে না। তবে দুবাইয়ে থাকা একটি ফ্লাইট সেখানে নিরাপদে অবস্থান করছে।

সিভিল এভিয়েশন অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে জানানো হয়েছে যে, আপাতত সব ফ্লাইট হোল্ড করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতের একটি বিমান, বিজি৩৪৯ নম্বর ফ্লাইট, ঢাকা থেকে দাম্মাম যাওয়ার পথে মাঝপথে ফিরে এসেছে। এই পরিস্থিতিতে আলাদা কোনও নির্দিষ্ট সূচি বা সময় না নির্ধারণ পর্যন্ত সব ধরনের ফ্লাইটের চালাচল বন্ধ থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo