1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
হাতিয়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকায় সংঘর্ষ ও গুলির ঘটনায় উত্তেজনা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানে সফর করার আমন্ত্রণ জানালো জাপান বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার, বাণিজ্যমন্ত্রী জানালেন প্রধানমন্ত্রী ফোনে জামায়াতের আমিরের খবর নিলেন তারেক রহমান প্রধানমন্ত্রীর মাধ্যমে নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ প্রদান অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: সম্পূর্ণ নির্দেশনা ও ফল জানাের উপায় বরিশালে বিচারকের এজলাসে বিশৃঙ্খলা ও বিএনপিপন্থী আইনজীবীর গ্রেপ্তার ডিএমপি কমিশনার সাজ্জাত আলী পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী ফোনে জামায়াতের আমিরের খবর নিলেন তারেক রহমান

  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে ফোনে তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জামায়াতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর শুনে তার খোঁজ নেন এবং কুশল জিজ্ঞেস করেন। এরপর তিনি ফোনে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। আমি তখন জামায়াতের আমিরের কাছে ফোন দিয়ে কথা বলাওয়াই। পরে তিনি ফোনে জামায়াতের আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন।’ পাশাপাশি, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান সপরিবারে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পত্র গ্রহণ করেছেন। সচিবালয়ে গিয়ে জামায়াতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক দাওয়াত দেন। জামায়াত বলছে, প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন। এছাড়া, জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে মাননীয় প্রধানমন্ত্রী, তার স্ত্রী এবং সন্তানসহ সপরিবারে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান। উভয়ের কাছেই আনুষ্ঠানিক দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo