1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

উপকূলীয় উন্নয়ন ও সেবা নিশ্চিত করতে ‘টিমওয়ার্ক’ অপরিহার্য, বলেন এমপি আবুল কালাম আজাদ

  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

উপকূলীয় জনপদ কয়রা ও পাইকগাছার টেকসই উন্নয়ন ও জনসেবাকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে সরকারী কর্মকর্তাদের একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনা-৬ সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। গতকাল মঙ্গলবার বিকেলে কয়রা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আমি চাই এই অঞ্চলের মানুষের জন্য কাজ করতে। সরকারের প্রতিটি দপ্তর যেন সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছায়, এই লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করতে হবে। কোনো ফাইল যেন অহেতুক আটকে না থাকে এবং সেবাগ্রহীতারা যেন হয়রানির শিকার না হন, সে জন্য কঠোর নজরদারি চালাতে হবে। আলোচনায় উপকূলীয় অঞ্চলের প্রধান সমস্যা উঠে আসে জরাজীর্ণ ভেড়িবাঁধের কারণে সৃষ্টি হওয়া দুর্যোগ ও পানির সংকট। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রেজাউল করিম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এম শুভনিয়াম, ভেটেরিনারি সার্জন ডাঃ শুভ বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ, উপজেলা নির্বাচন অফিসার মুহতারাম বিল্লাহ, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) ইশতিয়াক আহম্মেদ, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ জামাল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি শেখ সায়ফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, কয়রা সদর ইউনিয়নের আমীর মিজানুর রহমানসহ আরো বেশ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সভায় দপ্তরপ্রধানরা নিজ নিজ প্রকল্পের চলমান অগ্রগতি ও সামনের চ্যালেঞ্জগুলো সংক্ষেপে তুলে ধরে দৃষ্টান্তমূলক আলোচনা করেন। এর মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর একসঙ্গে কাজ করে উপকূলীয় এলাকার উন্নয়ন ও সমস্যা মোকাবিলায় আরও দক্ষতা অর্জন করবে বলে আশা প্রকাশ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo