1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ: জনগণের আস্থা অর্জনে দ্রুত পুলিশ ও শৃঙ্খলা বাহিনী সংস্কার রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরদারের আহ্বান বিলাল এরদোয়ানের ইসির নির্দেশ: ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি সামাজিক সুরক্ষার জন্য ফ্যামিলি কার্ডে রাজনৈতিক বিবেচনা নয়: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফের ভয়ঙ্কর ভূমিকম্প অনুভূত হল দেশের বিভিন্ন অংশে, কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চল ছাতক রমজানেই চালু হবে ফ্যামিলি কার্ড: পরিবেশ মন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির অগ্রগতিতে বৈর্থ্য ও চ্যালেঞ্জসমূহ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ওপর আন্তর্জাতিক উদ্যোগ জোরদারে বিলাল এরদোয়ানের আহ্বান প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব জামিন পেলেন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় দীর্ঘদিন ধরে চলমান টানাপড়েনের পর অবশেষে বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব জামিন পেয়েছেন। সোমবার দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালত তাকে জামিনের শর্ত হিসেবে দুপুর ৩টার মধ্যে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ১.৫ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেন। এই শর্ত পূরণ করেই তার জামিন মঞ্জুর হয়।

উল্লেখ্য, এই চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্ত হয়ে সামনাসামনি আত্মসমর্পণের পর থেকে রাজপাল যাদব দিল্লির তিহার জেলে ছিলেন। তার এই কঠিন সময়ে অনেক বলিউড তারকা তার পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন। তাদের মধ্যে ছিলেন সোনু সুদ, গুরমিত চৌধুরী, মিকা সিং, অনুপ জালোটা, সালমান খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান, এমনকি নওয়াজউদ্দিন সিদ্দিকি ও কেআর।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাজপাল যাদবের একটি ভিডিও, যেখানে তাকে জামিন পাওয়ার পর সালমান খানকে বড় ভাই বলে সম্বোধন করে ধন্যবাদ জানাতে দেখা গেছে। তবে এই ভিডিওটি নতুন নয়, এটি মূলত ২০১৮ সালের পুরনো একটি ক্লিপ। সেই সময় প্রায় তিন মাস তিনি কারাবাস করেছিলেন। এই ভিডিওর বিভ্রান্তি ছড়িয়ে পড়ায় অনেকে মনে করছেন এটি সাম্প্রতিক নয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo