1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। এর জন্য গত সপ্তাহে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল।

আজ (১৭ সেপ্টেম্বর) এয়ার কথা জানানো হয়েছে এবারের নির্বাচনের পুরো নির্ধারিত সময়সূচী। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে নির্বাচন প্রক্রিয়ার আনুষ্ঠানিক কার্যক্রম। এর ধারাবাহিকতায় ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিতরণ ও জমা, প্রার্থী যাচাই-বাছাই, চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করা হবে।

নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়সূচী হলো: ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২১ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত আপত্তি দাখিলের সুযোগ, ২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২২-২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ সময়, ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ২৭ সেপ্টেম্বর আপিল এবং শুনানি, ২৮ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীদের তালিকা, আবার ২৮ সেপ্টেম্বর ডাক ও ই-ব্যালট বিতরণ, এবং সবশেষে ৪ অক্টোবর হবে ভোটগ্রহণ ও প্রাথমিক ফলাফলের ঘোষণা। অবশেষে, ৫ অক্টোবর ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo