1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’

ডাক বিভাগের অধীনে থাকবে না ‘নগদ’, এক সপ্তাহের মধ্যে বিজ্ঞাপন আসছে

  • আপডেটের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন যে মোবাইল আর্থিক সেবার (এমএফএস) খাতে প্রতিযোগিতা বাড়াতে সরকার সিদ্ধান্ত নিয়েছে নগদকে বেসরকারিকরণের। তিনি বলেন, আমরা এই খাতে কার্যক্রম ও প্রতিযোগিতা আরও সুদৃঢ় করতে চাই। এজন্য সর্বোচ্চ পর্যায়ে আমরা নগদকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছি এবং বিনিয়োগকারীদের কাছে এটি নিয়ে যাব। ধারণা করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিজ্ঞাপন দেওয়া হবে।

গভর্নর আরও জানান, বর্তমানে ডাক বিভাগের অধীনে পরিচালিত নগদকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হবে, কারণ ডাক বিভাগের পক্ষে এটি চালানো এখন সম্ভব নয়। তিনি বলেন, ‘নগদের প্রধান শেয়ারহোল্ডার হিসেবে একটি প্রযুক্তি কোম্পানিকে আনা জরুরি।’ এর মাধ্যমে তিনি আশা প্রকাশ করেন, নগদকে নতুনভাবে গড়ে তুলতে পারলে এটি এমএফএস খাতে প্রতিযোগীদের সঙ্গে সমান তালে দাঁড়াতে সক্ষম হবে।

সুত্র: শীর্ষনিউজ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo