1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আবারো সক্রিয় হলো: শফিকুল আলম তুহিন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন আজ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আবারো সক্রিয় হয়ে উঠেছে। তারা বিভিন্ন গোপন বৈঠক ও ষড়যন্ত্রমূলক তৎপরতার মাধ্যমে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টায় লিপ্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এরা সবসময়ই গণতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনী প্রক্রিয়াকে ভিন্নখাতে প্রবাহিত করার পাঁয়তারা করে আসছে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে ২৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তুহিন উল্লেখ করেন, স্বাধীনতা বিরোধীরা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করার জন্য পরিকল্পনা করে চলছে। তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধীরা কখনোই গণতন্ত্র ও মানুষের অধিকারকে সমর্থন দেয়নি। তাদের ষড়যন্ত্র জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে রুখে দিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ২৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শফিকুল ইসলাম জোয়াদ্দার জলি। বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সভাপতি কে.এম হুমায়ুন কবির। অনুষ্ঠানমঞ্চে আরও উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা আলম, শেখ হাফিজুর রহমান, রিপন তরফদার, শাহ আসিফ হোসেন রিংকু, নাজমুস সাকিব, মাহবুবর রহমান লিটু, সৈয়দ আজাদ হোসেন, মোঃ আলী মিঠু, কে.এম বেলাল হোসেন, শেখ বেলাল, নাজমুন নাহার শিখা, জামিলা খাতুন, মোঃ ইব্রাহীম, শিল্পী আকতার, মোঃ কামরুল ইসলাম, মোঃ নাজমুল হোসেন, নওফেল বিন মাহবুব, সাইফুল ইসলাম হাইসাম, মেহেদি হাসনাত আবির, সৌমেন সাহা ও অন্যান্য।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo