1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

রূপসার পল্লীতে সরকারি রাস্তা দখল এবং ইট তৈরির ব্যবসা: এলাকাবাসীর করুণ আকুতি

  • আপডেটের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

খুলনাসহ রূপসার আঠারোবেঁকী নদীর কোলঘেঁষা নেহালপুর মিস্ত্রিপাড়ার একটি গুরুত্বপূর্ণ সরকারি রাস্তা দীর্ঘ দিন ধরে জবরদখল ও অবৈধভাবে ইট তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে। এই রাস্তা দিয়ে প্রথমদিকে জনগণ বিনা বাধায় চলাচল করলেও, সম্প্রতি এর দখলদাররা মাটি দিয়ে তৈরি ইটের পট বানিয়ে ব্যবসা চালু করায় সাধারণ মানুষ ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছ, নেহালপুরের প্রাইভেট কোম্পানি এমএনএস ব্রিক্সের মালিক মিঠু ও তার ব্যবসায়ীরা এই রাস্তা জোড়পূর্বক দখল করেছেন এবং সেখানে ইটভাটা চালু করেন। এর আগে সিবিআই ব্রিক্সের সাবেক মালিক সাত্তারও একইভাবে সরকারি রাস্তা দখলে এনে অবিচল ব্যবসা চালিয়ে গেছেন। কিছুদিন আগে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা মাটি পরিমাপ করে সীমানা নির্ধারণ করে লাল পতাকা টানালেও কোন বাধা দেয়া হয়নি। এলাকাবাসী ও স্থানীয়রা জানাচ্ছেন, এটি ঐতিহ্যবাহী ও জনঝুঁকিপূর্ণ একটি রাস্তা যা বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছিল। দুর্ভাগ্যবশত, দখলদাররা রাস্তাটি সরিয়ে না নেওয়ায় সাধারণ জনগণের চলাচল ও প্রাকৃতিক স্বাভাবিক ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। এলাকাবাসীর মত, আপৎকালীন পরিস্থিতিতে রাস্তাটি পুনরুদ্ধার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সচেতন মহল ও স্থানীয় জনগণের একত্রিত আর্জি, অবিলম্বে এই রাস্তা দখল মুক্ত করে নাগরিক সুবিধার জন্য সচল রাখার দাবি জানানো হয়েছে। স্থানীয় ইউপি সদস্য, ব্যবসায়ী ও সরকারি কর্তৃপক্ষ এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো কার্যত কোন ব্যবস্থা নেয়া হয়নি। সরকারি রাস্তার রক্ষণাবেক্ষণ ও দখল মুক্ত করার জন্য প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। সংশ্লিষ্ট সবাই এ দাবি মান্য করে, এই গুরুত্বপূর্ণ জনচলাচলের রাস্তা দ্রুত দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য মুক্ত করে দেয়ার জন্য প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo