1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরছে আটকা পড়া পর্যটকরা

  • আপডেটের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

রাঙমাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির উদ্দ্যেশে তারা ফিরতে শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সারাদিন বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি হয়। এতে করে সাজেক খাগড়াছড়ি সড়কে যান চলাচল না করায় পর্যটকরা গতকাল বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত সাজেকে অবস্থান করেন।

সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, যারা গতকাল বিকেলে আটকা পড়েছিলো এবং আজ সকালে যাদের চলে যাবার কথা ছিলো তারা দুপুর ২টার পর সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছে। তিনি আরও জানান, ২ দিনের জন্য যারা এসেছে তাদের মধ্যে কিছু পর্যটক এখনো সাজেকে আছেন।

বাঘাইছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা শিরিন আক্তার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুপুর ২টার দিকে ৪৪০ জন পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ির দিকে রওনা দিয়েছে।

প্রসঙ্গত, এলাকা নিয়ন্ত্রণে গত কয়েকদিন ধরে সাজেক ও মাচালং এলাকায় সন্তু লারমা জেএসএস ও প্রসীত গ্রুপ ইপিডিএফ দুই অঞ্চলিক দল দফায় দফায় গোলাগুলির ঘটনার ঘটে। তবে এখনো হতাহতর কোন খবর পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo