1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন জেমস

  • আপডেটের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

জনপ্রিয় রক ব্যান্ড নগরবাউল মানেই জেমস। সবসময়ই কাজের বেশ ব্যস্ততায় থাকেন এই গুণী শিল্পী। দেশ ছাড়াও বিদেশেও কনসার্ট মাতান তিনি। সুখবর হলো এই প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্ট করবেন জেমস।

আগামী ২২ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে রাজধানী রিয়াদে যাচ্ছে জেমস। সেখানে একটি কনসার্টের আয়োজন করবে জেমস ভক্তরা। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর।

এ বিষয়ে ঠাকুর বলেন, ‘২২ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছে নগরবাউল। সেখানে একটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস।

এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও সৌদিতে এটি আমাদের প্রথম সফর। এখানে দর্শকরা বিনামূল্যে গান শুনতে পারবেন। কনসার্ট করতে আগামী ২০ নভেম্বর দেশ ছাড়বে দলটি।”

এছাড়াও জানা যায়, ২২ নভেম্বর রিয়াদের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবেন নগরবাউল। আয়োজনটির নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ কালচার’, এটি সৌদি সরকারের আয়োজন রিয়াদ সিজনের অংশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo