1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’

তুলে নিয়ে যুবককে গুলি করে হত্যা

  • আপডেটের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অপহরণের একদিন পর এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।

বুধবার সকালে উপজেলার দেহাটি কাটাখালি মাঠ থেকে পুলিশ রবিউল ইসলামের (৪০) লাশ উদ্ধার করে।

রবিউল আলমডাঙ্গার ভালাইপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

জীবননগর থানার ওসি হুমায়ূন কবির জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে কয়েকজন লোক ভালাইপুর মোড় থেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় রবিউলকে।

“ওই সময় স্থানীয়রা সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তাকে নিয়ে গেছে বলে ভেবেছিল। কিন্তু পরে জানা যায় থানা পুলিশ কিংবা গোয়েন্দা পুলিশ তাকে নিয়ে যায়নি।”

ওসি বলেন, বুধবার দেহাটি গ্রামের কাটাখালি মাঠে তার লাশ দেখে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়।

নিহতের এক নিকটাত্মীয় লাশ শনাক্ত করেছেন বলে জানান তিনি।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo