1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

দেশের ৪১ হলে ‘পাঠান’, প্রতিদিন চলবে ২০৬ শো

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩

শত জল্পনা-কল্পনা ও পক্ষ-বিপক্ষের আলোচনার ঝড় পেরিয়ে অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো হিন্দি সিনেমা ‘পাঠান’। আজ শুক্রবার (১২ মে) দেশের ৪১টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি। তথ্যটি নিশ্চিত করেছেন ‘পাঠান’র আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।

তিনি জানালেন, দেশের সব মাল্টিপ্লেক্স ও উন্নতমানের কিছু সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মোট ৪১টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। এগুলোতে প্রতিদিন ‘পাঠান’র ২০৬টি শো প্রদর্শিত হবে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠানে শাহরুখ খানের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। সিনেমাটি ইতোমধ্যে বলিউডে সুপারহিট তকমা পেয়েছে, ভারতের বাইরেও দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। বাংলাদেশে আমদানিকারণক প্রতিষ্ঠানের আশা ছবিটি বাংলাদেশেও তুমুল ব্যবসা করবে।

এদিকে ‘পাঠান’ মুক্তির ঠিক আগমহুর্তে বসুন্ধরা শপিংমলের সামনে শাহরুখ খানের ’পাঠান’’ দেশে বরণ করে নিতে একদল ভক্তকে কেক কেটে শুভসূচনা করতে দেখা গেল।

রোজার ঈদের পরপরই ৫ মে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল আমদানিকারক অনন্য মামুনের। ঈদে মুক্তি পাওয়া দেশীয় সিনেমার ব্যবসা তাতে ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ পাঠান  মুক্তি পেছানোর দাবি তুলেন পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীরা। সেই পরিপ্রেক্ষিতে ১২ মে ‘পাঠান’ মুক্তির তারিখ ঠিক হয়। এর মধ্যে সেন্সর বোর্ড থেকে মেলে ছাড়পত্র। অবশেষ আজ দেশের হলে মুক্তি।

তিনি আরও বলেন, বক্স অফিস কার্যকর না থাকায় প্রেক্ষাগৃহে বেশি টিকেট বিক্রি হলেও সঠিক তথ্য পাওয়া যায় না। ফলে সিনেমার প্রযোজকেরা ক্ষতিগ্রস্ত হন। বক্স অফিস চালু থাকলে, ই-টিকেটিং এর মধ্য দিয়ে টিকেট বিক্রির তথ্য আড়াল করার সুযোগ থাকে না। আমরা সব হলে  ই-টিকেটিং ব্যবস্থা চালু করার ব্যবস্থা নিয়েছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo