1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

বাংলাদেশের কাছে সহায়তা চাইলো ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

 

বাংলাদেশের কাছ থেকে খাদ্য সামগ্রী ও ঔষধ সহায়তা চেয়েছে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক। তবে দেশটি নগদ কোনো অর্থ সহায়তা নেবে না। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান তার দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান। ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের সৃষ্ট মানবিক সংকটের প্রেক্ষাপটে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মুস্তাফা ওসমান তুরান বলেন, ‘ভূমিকম্পে ছয় হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ এক ভূমিকম্পে বাংলাদেশের সহায়তা চাই আমরা।’

Capture

ভূমিকম্পে বাংলাদেশ সরকার খুব দ্রুত সাড়া দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তুরস্কের ১০টি প্রদেশে ভূমিকম্প হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী শোকবার্তা পাঠিয়েছেন। বাংলাদেশ জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে।’ তুরস্কের রাষ্ট্রদূত বলেন, ‘এতে আমরা চির কৃতজ্ঞ।’

উল্লেখ্য, সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ান্তেপ প্রদেশে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ পর্যন্ত ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ১৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo