1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

১৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

  • আপডেটের সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

২০২৩ সালের প্রথম ৬ মাসের জন্য ২০ লাখ ৪০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার। এই তেল কিনতে সরকারের খরচ হবে ১৮ হাজার ২১৫ কোটি ৫২ লাখ টাকা। 

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্বে করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এসব জ্বালানি কেনা হবে ৬টি দেশের ৭টি রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান থেকে। এই ৭টি প্রতিষ্ঠান হলো- ইন্দোনেশিয়ার বিএসপি, আরব আমিরাতের ইএনওসি, ভারতের আইওসিএল, চীনের প্রেট্রোচাইনা, মালয়েশিয়ার পিটিএলসিএল, থাইল্যান্ডের পিটিটিটি এবং চীনের আরেক প্রতিষ্ঠান ইউনিপেক। চলতি বছর জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে এসব প্রতিষ্ঠান থেকে জ্বালানি তেলে কেনা হবে। কেনাকাটা বাস্তবায়ন করবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

এছাড়া ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের কাছ থেকে আরও ৫৪৫ কোটি ৪ লাখ টাকায় ৬০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার। এটি বাস্তবায়িত হবে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo