1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

পোশাক রপ্তানিতে ফের দ্বিতীয় বাংলাদেশ

  • আপডেটের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

তৈরি পোশাকে দ্বিতীয় প্রধান রপ্তানিকারক দেশের মর্যাদা পুনরুদ্ধার হয়েছে বাংলাদেশের। গতকাল বৃহস্পতিবার বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রতিবেদন অনুসারে, ভিয়েতনামকে ছাড়িয়ে ২০২১ সালে পোশাক রপ্তানিতে আগের এ অবস্থান ফিরে পেয়েছে বাংলাদেশ।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অংশ ২০২০ সালের ৬ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে ২০২১ সালে হয়েছে ৬ দশমিক ৪০। অন্যদিকে ভিয়েতনামের অংশ ৬ দশমিক ৪০ থেকে কমে ২০২১ সালে হয়েছে ৫ দশমিক ৮০ শতাংশ।

এর আগে ২০১৯ সাল পর্যন্ত পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় প্রধান রপ্তানিকারক ছিল। ২০২০ সালে করোনা মহামারির অভিঘাতে রপ্তানি বিঘ্নিত হওয়ায় ভিয়েতনামের কাছে এ অবস্থান হারায়। তবে গত বছর যে মাসে রপ্তানির অবস্থান সূচক প্রতিবেদন প্রকাশ করে ডব্লিউটিও, তার পরের মাসেই ভিয়েতনামকে ছাড়িয়ে যায় বাংলাদেশ এবং এ ধারা অব্যাহত রেখে গতকাল পেল আনুষ্ঠানিক স্বীকৃতি।

প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে চীন তার মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে। বিশ্ববাজারে দেশটির হিস্যাও বেড়েছে। ৩১ দশমিক ৬০ থেকে ২০২১ সালে হয়েছে ৩২ দশমিক ৮০ শতাংশ। জোটগতভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দ্বিতীয় প্রধান রপ্তানিকারক। সুতরাং প্রযুক্তিগতভাবে, বাংলাদেশ তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক ও ভিয়েতনাম চতুর্থ। তবে একক দেশের বিবেচনায় বাংলাদেশই দ্বিতীয়। এককভাবে পরের অবস্থানগুলো তুরস্ক ও ভারত যথাক্রমে পঞ্চম এবং ষষ্ঠ। এর পরে রয়েছে যথাক্রমে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও পাকিস্তান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo