1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

বিপিএলে দেশি ক্রিকেটার পাবেন সর্বোচ্চ ৮০ লাখ টাকা

  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

আগামী ৫ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হওয়ার কথা। ইতোমধ্যে বিসিবি আগামী তিন বছরের জন্য সাতটি ফ্র্যাঞ্চাইজিও নির্ধারণ করেছে। সোমবার ক্রিকেটারদের পারিশ্রমিক বেঁধে দিয়েছে বিসিবি। দেশি ও বিদেশি ক্যাটাগরিতে কে কত টাকা পাবেন, তা সাংবাদিকদের জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

সোমবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় দেশি ও বিদেশিদের আলাদা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরিতে একজন দেশি ক্রিকেটার পাবেন ৮০ লাখ টাকা, সর্বনিম্ন ৫ লাখ। অন্যদিকে বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ হাজার ডলার।

দেশিদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’, সর্বনিম্ন ‘জি’। ক্যাটাগরি অনুযায়ী  ‘এ’ গ্রেডে পারিশ্রমিক ৮০ লাখ, ‘বি’ গ্রেডে ৫০ লাখ, ‘সি’ গ্রেডে ৩০ লাখ, ‘ডি’ গ্রেডে ২০ লাখ, ‘ই’ গ্রেডে ১৫ লাখ, ‘এফ’ গ্রেডে ১০ লাখ, ‘জি’ গ্রেডে ৫ লাখ টাকা।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট তিন ভেন্যুতে বিপিএলের নবম আসর অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে ম্যাচ সংখ্যা ৪৬টি। এবার কোনও আইকন ক্রিকেটার থাকছে না। তবে সরাসরি চুক্তিতে একজন ক্রিকেটার অন্তর্ভুক্ত করা যাবে। এর বাইরে ৭ ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফট থেকে ক্রিকেটার কিনতে হবে।

১১টি প্রতিষ্ঠান আবেদন করলেও রবিবার সেখান থেকে বেছে নেওয়া হয়েছে ৭টি প্রতিষ্ঠানকে। সোমবার সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, ২ সপ্তাহ সময় দেওয়া হবে এসব প্রতিষ্ঠানকে। এরমধ্যে গ্যারান্টি মানি (প্রায় ১০ কোটি) জমা দিয়ে নিজেদের ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo