1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’

বয়কট নয়, গল্পের জন্য ‘শমশেরা’ ফ্লপ: রণবীর

  • আপডেটের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

গত জুলাই মাসে মুক্তি পেয়েছিল রণবীর কাপুরের সিনেমা ‘শমশেরা’। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই ছবি। ‘বয়কট ট্রেন্ড’ মাথাচাড়া দিয়ে ওঠার কারণেই ‘শমশেরা’ সুপারফ্লপ হয়েছে বলে ধারণা অনেকের। কিন্তু সিনেমার নায়ক রণবীর কাপুর বললেন ভিন্ন কথা!

বুধবার ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে দিল্লি পৌঁছে ‘শমশেরা’র ব্যর্থতা নিয়ে প্রথমবার মুখ খোলেন রণবীর। ছবির প্রচারে আলিয়া ও অয়নের সঙ্গে দিল্লিতে হাজির হয়েছিলেন তারকা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন রণবীর।

তিনি বলেন, ‘আমি নিজের উদাহরণ দিয়ে বলি। আমি অন্যের সিনেমা নিয়ে বলতে চাই না। আমার একটা সিনেমা দেড় মাস আগে মুক্তি পেয়েছে, শমশেরা। এই ছবি নিয়ে আমি কোনো নেতিবাচকতা অনুভব করিনি।’

রণবীর আরও বলেন, ‘যদি কোনো ছবি বক্স অফিসে না চলে, তাহলে বুঝতে হবে দর্শক সেই ছবি পছন্দ করেনি। দিনশেষে সবটাই নির্ভর করে সিনেমার বিষয়বস্তুর উপর। যদি আপনি ভালো ছবি তৈরি করেন, মানুষকে আনন্দ দিতে পারেন, তাহলে নিশ্চয়ই তারা সিনেমা হলে গিয়ে আপনার ছবি দেখবে। যদি একটা সিনেমা ব্যর্থ হয়, তাহলে সেটা অন্যকিছুর জন্য নয়। ব্যর্থতার একমাত্র কারণ ছবির বিষয়বস্ত বাজে ছিল… আমি তাই মনে করি।’

করণ মালহোত্রা পরিচালিত ‘শমশেরা’ তৈরি হয়েছিল ১৫০ কোটি রূপি বাজেটে। যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবি বক্স অফিসে মাত্র ৬৪ কোটি টাকা আয় করেছে। রণবীর কাপুরের ক্যারিয়ারের অন্যতম ফ্লপ ছবি এটি। রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন বাণী কাপুর ও সঞ্জয় দত্ত।

অন্যদিকে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেতে হাতে মাত্র একদিন। ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে কিছুটা চাপে রয়েছে পুরো টিম। ধর্মা প্রোডাকশনের এই ছবির বাজেট ৪০০ কোটি টাকারও বেশি। ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ছবি এটি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo