1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

তালাবদ্ধ ঘরে নারীর লাশ

  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি কলেজগেট এলাকায় তালাবদ্ধ ঘরের ভিতর থেকে এক নারী পোশাক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত পোশাক কর্মীর নাম বুলবুলি বেগম (৩৪)। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার বামনসাতা গ্রামের আয় বাবুর মেয়ে। তিনি স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় সুইং হেলপার হিসাবে কাজ করতেন। তিনি মহানগরীর কোনাবাড়ি থানাধীন কলেজগেট এলাকার স্থানীয় মিজান মিয়ার বাসার ভাড়াটিয়া।

স্থানীয়রা জানান, বুলবুলি ভাড়া বাসায় স্বামী মাসুদ রানার সাথে থেকে স্থানীয় ওরিয়েন্ট এলিউর লিনজেরী লিমিটেড নামক পোশাক কারখানায় কাজ করতো। এটি ছিল বুলবুলির দ্বিতীয় বিয়ে। শুক্রবার রাতে বুলবুলির বোন খোঁজ নিতে বাসায় এসে ঘরের দরজা বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় পান। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরের মেঝেতে বুলবুলির মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় স্বামী মাসুদ সেখানে ছিলেন না।

জিএমপি কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘরের মঝেতে শায়িত অবস্থায় নারী পোশাক কর্মীর লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনার পর থেকেই তার স্বামী পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo