1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

নয়াপল্টনে নূরে আলমের জানাজা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের প্রথম জানাজা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১টায় অনুষ্ঠিত এই জানাজায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

এর আগে, দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল লাশ গ্রহণ করেন।

এরপর লাশবাহী গাড়িতে করে দুপুরে পৌনে ১টায় নয়াপল্টন কার্যালয়ে নিয়ে আসা হয়। জানাজার পরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে মরদেহের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

নয়াপল্টনে লাশ পৌঁছার আগেই কয়েক হাজার নেতাকর্মীর জানাজার জন্য অপেক্ষায় ছিলেন। লাশ আসার পর দুপুর ১টার সময় জানাজা হয়। পরে লাশ নিয়ে দলীয় নেতাকর্মীরা ভোলার উদ্দেশে রওনা দেন। জানাজা পরিচালনা করে জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo