1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

মানসিক চাপে যাদের কঠিন রোগের ঝুঁকি বেশি

  • আপডেটের সময় : সোমবার, ১৬ মে, ২০২২

উদ্বেগ ও মানসিক চাপ শারীরিক বিভিন্ন রোগের কারণ হতে পারে। এ বিষয়ে অনেকেরই জানা আছে, তবে মনের স্বাস্থ্য নিয়ে কারো তেমন মাথাব্যথা নেই।

মানসিক অবসাদ ও উদ্বেগ মানুষের স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলে, তা উঠে এসেছে সাম্প্রতিক একটি গবেষণাপত্রে।

‘অ্যাসোসিয়েশন অব ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি উইথ দ্য অ্যাকুমুলেশন অব ক্রনিক কন্ডিশনস’ নামক একটি গবেষণাপত্রে এ বিষয়ে বিশদ বিবরণ পাওয়া গেছে।

বয়স ও লিঙ্গভেদে মানসিক চাপ স্বাস্থ্যের ওপর কীভাবে প্রভাব ফেলে, চলুন জেনে নেওয়া যাক-

আমেরিকার মিনেসোটা স্টেটের ৪০,৩৬০ জন মানুষের ওপর এ সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় অংশগ্রহণকারীদের বয়স ছিল যথাক্রমে ২০, ৪০ ও ৬০ বছর। বয়স অনুযায়ী তিন ক্যাটাগরিতে ভাগ করা হয় তাদের।

পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপর ভিত্তি করে গঠন করা হয় চার শ্রেণি। যেমন- উদ্বেগে ভুগছেন যারা, মানসিক অবসাদগ্রস্ত, যারা দুটি সমস্যায়ই ভুগছেন ও যারা কোনো সমস্যায়ই ভুগছেন না।

এ সমীক্ষার ফল বলছে, যে কোনো বয়সী নারীদের ক্ষেত্রে মানসিক চাপ দীর্ঘস্থায়ী শারীরিক রোগের ঝুঁকি বাড়ায়।

অন্যদিকে ২০ বছরের বেশি বয়সীরা যদি দুশ্চিন্তা ও মানসিক অবসাদে ভোগেন, তাহলে প্রায় ১৫ রকম গুরুতর ও দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে।

এ ১৫ রোগের মধ্যে আছে- উচ্চ রক্তচাপ, হাঁপানি, সিওপিডি, বিভিন্ন ধরনের ক্যানসারের মতো রোগ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo