1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

ভিন্ন আমেজে ঈদ ‘আনন্দ মেলা’

  • আপডেটের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

প্রতি বছরের মতো এবারের ঈদেও বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের বিশেষ ‘আনন্দ মেলা। সম্প্রতি সিনেমা নির্মাণের আমেজে ধারণ করা হয়েছে এই ম্যাগাজিন অনুষ্ঠানটি। এবারের আনন্দ মেলা উপস্থাপনা করেছেন নাটকের দুই শিল্পী সাজু খাদেম ও নাদিয়া আহমেদ। জানা গেছে, নাচ, গান, রোমান্স, ফাইটিং, সাসপেন্স, থ্রিলিং সবই থাকছে অনুষ্ঠানটিতে।

বিগত পাঁচ দশকের সিনেমার জনপ্রিয় পাঁচ গানের সঙ্গে থাকছে তুষার খান, চিত্রলেখা গুহ, মুরাদ, চাঁদনি, নিরব, রুহি, মাহিয়া মাহি, সাব্বির, সাজু খাদেম ও নাদিয়ার পারফর্মেন্স। আরও থাকছে তিন সংগীতশিল্পী সন্দীপন দাস, কামরুজ্জামান রাব্বি ও মেসবাহ বাপ্পির গাওয়া মেয়েলি কণ্ঠের তিন গান। যৌথভাবে ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান ও গোলাম মোর্শেদ। এটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

আনন্দ মেলা প্রসঙ্গে বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ বলেন, ‘দর্শকদের ঈদের অন্যতম আনন্দের জায়গা বিটিভির আনন্দ মেলা। প্রতিবারই বর্ণিল আয়োজনে সাজানো হয় অনুষ্ঠানটি। তবে এবার দর্শকরা একেবারেই ব্যতিক্রমধর্মী এক আনন্দ মেলা দেখবেন। উপস্থাপনা ও দৃশ্যায়নেও রয়েছে বৈচিত্র্য। সিনেমা বানানোর আদলে তুলে ধরা হয়েছে সমসাময়িক অনেক বিষয়। আশা করছি, এবারের আয়োজন আরো বেশি উপভোগ্য হবে।’

অনুষ্ঠানটির প্রযোজক মনিরুল হাসান বলেন, ‘সাজু খাদেম অভিনেত্রী নাদিয়াকে নিয়ে একটি সিনেমা বানাবেন। যার নাম দিয়েছেন রঙিন আনন্দ মেলা। এই সিনেমা বানাতে গিয়েই নানা দৃশ্যের আবর্তন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo