1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

শাশুড়ি বাটলেন ন্যানসির গায়ে হলুদের ‘মেহেদি’

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গত আগস্টের শেষ সপ্তাহে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা। একেবারের পারিবারিকভাবে হয়েছে আকদ। এরপরই গায়েহলুদ সেরে নিলেন তারা। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) হয়েছে এই দুই তারকার গায়ে হলুদ। আগামীকাল (১৫ সেপ্টেম্বর) হচ্ছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

এরই মধ্যে তাদের গায়ে হলুদের ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে, বর-কনে দুজনই সেজেছেন হলুদ সাজে। ন্যানসি পরেছেন হলুদ লেহেঙ্গা আর মেহেদীর পরনে ছিল হলুদ রঙা পাঞ্জাবি ও কটি। হাস্যোজ্জ্বল সে আয়োজনে অংশ নিয়েছেন দুই পরিবারের সদস্যরা।

গায়ে হলুদ সম্পর্কে ন্যানসি বলেন, ‘ঘরোয়াভাবেই পরিবারের সদস্যদের নিয়ে হয়েছে আমাদের গায়ে হলুদ। বাসার ছাদে অনেক গাছপালার মধ্যে ডেকোরেশন করা হয়েছিলো। এছাড়া আমার হলুদ এবং পিঠা-পানি যা ছিলো সেগুলোর কিছুই বাইরে থেকে আনা হয়নি।’

ন্যানসি জানান, ‘আমার শাশুড়ির যথেষ্ট বয়স হয়েছে। তাছাড়া বড় ছেলের বিয়ে বলে কথা। এজন্য নিজের আনন্দের জায়গা থেকেই মেহেদি বাটাসহ বেশকিছু কাজ তিনি নিজ হাতেই করেছেন।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo