1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

সাবিলার একাডেমিক তথ্য ভুয়া!

  • আপডেটের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

ফেসবুকে অ্যাকাউন্ট খুলে গৃহকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো গৃহপরিচারিকা শাপলা। যদিও ফেসবুকে নাম দিয়েছেন ‘ড্যাডিস প্রিন্সেস শাপলা’! প্রোফাইল ছবি দেখেও বোঝার উপায় নেই, কারণ ইউক্যাম পারফেক্ট দিয়ে ছবিটি এডিট করা। অ্যাডুকেশন তথ্যে দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী! এমনই এক অদ্ভুত গৃহপরিচারিকার গল্প নিয়ে নাটক নির্মাণ করলেন শিহাব শাহীন।

জান্নাতুল ফেরদৌস লাবণ্যর রচনায় ‘রঙিলা ফানুস’ নামের নাটকটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এতে আরও অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, নাজিবা বাশার, সৈয়দ জামান শাওন প্রমুখ। সিএমভি’র ব্যানারে সদ্য নির্মিত হয়েছে।

নাটকটির গল্প প্রসঙ্গে সাবিলা জানান, ‘তার চরিত্রের শুরু এটা। শেষটা আরও বিস্ময়কর। যেখানে দেখা যাবে, তিনি ফেসবুকের মাধ্যমে প্রেমে জড়ান ঢাকা মেডিকেল কলেজ পড়ুয়া এক যুবকের সঙ্গে! শুরু হয় নাটকের মূল জটিলতা। আর এই মেডিকেল কলেজ ছাত্রের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।’

নাটকটি প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘মজার ছলে একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি কাজটির মাধ্যমে। অর্থাৎ এই খেটে খাওয়া মানুষগুলোরও যে আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকে, সেটি দেখাতে চেয়েছি। সাবিলাসহ অন্যরা অসাধারণ অভিনয় করেছে। নাটকের শেষটাতে রয়েছে বড় একটি ধাক্কা। সেটি আগাম বলছি না।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘রঙিলা ফানুস’সহ এবারের ঈদ উৎসবে সিএমভি’র ব্যানারে নির্মিত হচ্ছে এক ডজন তারকাবহুল নাটক। যেগুলো ঈদ আয়োজন হিসেবে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo