1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

হাবিবের সুরে গাইলেন ন্যানসির মেয়ে রোদেলা

  • আপডেটের সময় : শনিবার, ৫ জুন, ২০২১

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির মেয়ে মারজিয়া বুশরা রোদেলা। গত ঈদে ‘আমি উড়ে যেতে চাই’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এবার নিজের তৃতীয় মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন রোদেলা। ‘বাধাহীন মনের গল্প’ শিরোনামের গানটি লিখেছেন মারুশা। সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ।

নিজের পর মেয়েও ক্যারিয়ারের শুরুর দিকে হাবিবের সুরে গান করার সুযোগ পাওয়ায় বেশ উচ্ছ্বসিত ন্যানসি।

ন্যানসি বলেন, ‘কিছুদিন আগে প্রকাশিত রোদেলার দ্বিতীয় মৌলিক গান ‘তোমাকে চাই’ হাবিব ভাইকে শোনার জন্য পাঠাই। তিনি খুব পছন্দ করেন। ‘বাধাহীন মনের গল্প’ গানটি রোদেলার জন্য পাঠান। এরপর শুক্রবার (৪ জুন) রাজধানীর গ্রিন রোডের হাবিবের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। রোদেলা অনেক সুন্দর গেয়েছে। ওর নতুন গানটি মাস দুয়েক পর হাবিবের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এইচডব্লিউ প্রডাকশনে অবমুক্ত হবে।’

নতুন গান প্রসঙ্গে রোদেলা বলেন, ‘গানটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ, আমি এর আগে যে ধরনের গান করেছি, এটা একেবারের ভিন্ন। নতুন গানটি মেলো-রক ঘরানার। আশাকরি গানটি সবার ভালো লাগবে।’

এদিকে হাবিব-ন্যানসি সর্বশেষ গেয়েছেন ‌‘বন্ধুরে’ শিরোনামের একটি গান। এটি প্রকাশ হয় ১ মে। একই মাসের ১২ তারিখ প্রকাশ হলো রোদেলার প্রথম মৌলিক গান ‘আমি উড়ে যেতে চাই।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo