1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

প্রথমবার ওয়েব সিরিজে অজয়, সঙ্গে ইলিয়ানা

  • আপডেটের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

বলিউড অভিনেতা হিসেবেই বেশি পরিচিতি অজয় দেবগন। বড় পর্দার ছবি প্রযোজনার পাশাপাশি, প্রযোজক হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখার সঙ্গে এবার ওয়েব সিরিজে অভিনেতা হিসেবে প্রথম কাজ করতে চলেছেন তিনি। এবার ‘রুদ্র: দি এজ অফ ডার্কনেস’ ধারাবাহিকের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে প্রথম অভিনয় করতে যাচ্ছেন এই নায়ক। তাও আবার পুলিশের চরিত্রে।

জনপ্রিয় ব্রিটিশ ধারাবাহিক ‘লুথার’-অবলম্বনে ভারতীয় দর্শকদের জন্য তৈরি করা হবে অজয়ের প্রথম অভিনীত ওয়েব সিরিজটি। সব ঠিক থাকলে অজয়ের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যেতে পারে ইলিয়ানা ডি’ক্রুজকে।

সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই সিরিজ বিবিসি স্টুডিও ইন্ডিয়ার সঙ্গে মিলিতভাবে প্রযোজনার করছে অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট। চিত্রায়ণ করা হবে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায়।

এক সাক্ষাৎকারে অজয় বলেন, ‘সবসময় চেষ্টা থাকে অনন্য ভিন্নধর্মী গল্প আর প্রতিভাধর মানুষদের সঙ্গে কাজ করার; যাতে ভারতের বিনোদন মাধ্যমকে উঁচুতে তুলে রাখা যায়। ডিজিটাল বিশ্ব আমাকে আলোড়িত করে। ডিজনি প্লাস হটস্টার ভিআইপি’র জন্য তৈরি হতে যাওয়া ওয়েব সিরিজে বিবিসি এবং অ্যাপ্লোজের সঙ্গে কাজ করার জন্য আমি অপেক্ষায় আছি। পর্দায় পুলিশের ভূমিকায় অভিনয় করা আমার জন্য নতুন কিছু নয়। তবে এই চরিত্রটি আরও তীব্র, জটিল ও গাঢ়।’

অন্যদিকে গত সপ্তাহে মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টার-এ অজয় দেবগনের প্রযোজনা সংস্থার ছবি ‘দ্য বিগ বুল’। সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo