1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

চলতি সপ্তাহেই শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা

  • আপডেটের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

প্রায় দেড় মাসের সফরে দুই ফরম্যাটে টানা ছয় ম্যাচ হেরে শূন্য হাতে নিউজিল্যান্ড থেকে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামীকাল সকালে ঢাকায় পৌঁছাবেন মাহমুদউল্লাহ-লিটনরা। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে সকাল ১১টায় দেশে পৌঁছাবে বাংলাদেশ। মধ্যে যাত্রাবিরতি হবে দুবাইয়ে।

অনেক প্রত্যাশা থাকলেও এবার নিউজিল্যান্ডে কোনো জয় পায়নি বাংলাদেশ দল। ওয়ানডে, টি-২০তে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা। যদিও নিউজিল্যান্ডে এমন হতাশার সফরটা দ্রুতই ভুলে যেতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। কারণ দুয়ারে দাঁড়িয়ে এখন আরেকটি সফর। সূচি অনুযায়ী আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরের জন্য দেশ ছাড়বে বাংলাদেশের টেস্ট দল। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে দুটি টেস্ট খেলবে মুমিনুল বাহিনী।

নিউজিল্যান্ডে দলের ব্যর্থতার জের ধরেই কি না নির্বাচকদেরও গণমাধ্যমে কথা বলায় বিধিনিষেধ আরোপ করেছে বিসিবি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে। ৫ বা ৬ এপ্রিল দল ঘোষণা করার কথা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর। নিউজিল্যান্ডের মতোই শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের স্কোয়াডটা ১৮ থেকে ২০ জন ক্রিকেটার থাকবেন। করোনাকাল বলেই স্কোয়াডে বাড়তি ক্রিকেটার নেওয়া হবে। ইতিমধ্যে নির্বাচকরা দল তৈরি করে বোর্ডে জমা দিয়েছেন। বোর্ড সভাপতির অনুমোদনের পরই ঘোষণা হবে দল। যেখানে ফাস্ট বোলার রাখা হতে পারে অন্তত পাঁচ জন।

নিউজিল্যান্ড থেকে পিঠের ইনজুরি নিয়ে ফেরা হাসান মাহমুদকে পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। যদিও গতকাল জানা গেছে, তরুণ এ ডানহাতি পেসার ইনজুরি কাটিয়ে উঠেছেন অনেকটা। নিউজিল্যান্ড সফরের বাইরে থাকা ক্রিকেটার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দুই রাউন্ড খেলে লাল বলের প্রস্তুতি সেরেছেন। তৃতীয় রাউন্ডটাও হয়তো খেলতে পারতেন মুমিনুলরা। কিন্তু করোনার কারণে এখন এনসিএল স্থগিত রয়েছে। আইপিএল খেলতে ছুটি নেওয়ায় শ্রীলঙ্কা সফরেও সাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo