1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

টাইগারদের ফিল্ডিং ব্যর্থতায় সিরিজ কিউইদের

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

ক্যাচ মিসের মহড়ায় হাত ছাড়া হয়েছে বাংলাদেশের জয়ের আশা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৭২ টার্গেট সহজেই পার করেছে কিউইরা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করলো স্বাগতিকরা।

ইনিংসের শুরুতে উইকেট নিতে পারলেও ম্যাচের পরবর্তী সময়ে একের পর এক ক্যাচ ছেড়ে জয় হাতছাড়া করেছে তামিমরা।

নিউজিল্যান্ডের দলীয় সংগ্রহ পঞ্চাশ পেরোতেই তিন উইকেট হারিয়ে ফেলেছিলো । মোস্তাফিজুর রহমানের কাটার কিংবা শেখ মেহেদি হাসানের স্পিনে চাপেই পড়ে গিয়েছিল স্বাগতিকরা। চাপটা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন কিউই অধিনায়ক টম লাথাম ও ডেভন কনওয়ে।

তাদের বড় জুটির ওপর ভর করে বাংলাদেশের দেওয়া ২৭২ রানের কাছে বেশ স্বাচ্ছন্দের এগোচ্ছিল। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ালেন টাইগার অধিনায়ক তামিম। রান আউটের ফাঁদে ফেললেন কনওয়েকে। ৯৩ বলে ৭২ রান করে সাজঘরে ফিরেন তিনি। লাথামের সঙ্গে দেয়াল হয়ে দাঁড়ানো জুটিটি থামে ১১৭ রানে।

এরপরে বেশ কিছু সুযোগ সৃষ্টি হলেও ক্যাচ মিসের মহড়ায় নেমেছেন বাংলাদেশী ফিল্ডাররা। ক্রিজে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকা টম লাথামের সহজ ক্যাচ ছেড়েছেন মেহেদি। এরপর সেই লাথাম করেছেন ১০০। মুশফিকও তাসকিনের বলে সহজ একটি ক্যাচ লুফে নিতে ব্যর্থ। এতে টাইগারদের জয়ের আশা হয়েছে ক্ষীণ।

৫ উইকেট ও ১০ বল হাতে রেখেই নির্ধারিত লক্ষ্য অতিক্রম করেছে নিউজিল্যান্ড। লাথাম অপরাজিত ছিলেন ১১০ রান। তার সঙ্গে ছিলেন মিশেল। তিনি অপরাজিত ছিলেন ১২ রান নিয়ে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo