1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

নতুন তিন মুখ নিয়ে নিউজিল্যান্ড ওয়ানডে দল ঘোষণা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

টি-টোয়েন্টি ক্যারিয়ারে দারুণ শুরু করা ডেভন কনওয়ে ডাক পেয়েছেন নিউজিল্যান্ড ওয়ানডে দলে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে আছেন তিনি। তার মতো প্রথমবার এই সংস্করণে নিউজিল্যান্ড দলে এসেছেন উইল ইয়াং ও ড্যারিল মিচেল।

তিন ম্যাচের সিরিজের জন্য গতকাল বুধবার (১০ মার্চ) ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। চোটের কারণে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের দলে না থাকার খবর জানা গিয়েছিল আগের দিনই। তার অনুপস্থিতিতে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

চোটের কারণে দলে জায়গা হয়নি লকি ফার্গুসন ও কলিন ডি গ্র্যান্ডহোমের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ সেরা হওয়া লেগ স্পিনার ইশ সোধিরও দলে জায়গা হয়নি। দলে স্পিনার একজন- মিচেল স্যান্টনার।

গত এক বছর কোনো ওয়ানডে খেলেনি নিউজিল্যান্ড। তাদের সবশেষ ম্যাচটি গত বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে। কোভিড-১৯ পরিস্থিতিতে পরে স্থগিত হয়ে যায় সেই সিরিজ। ২০১৯ বিশ্বকাপের ফাইনালের পর সব মিলিয়ে তারা ওয়ানডে খেলেছে কেবল চারটি।

বাংলাদেশের বিপক্ষে আগামী ২০ মার্চ ডানেডিনে হবে প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ যথাক্রমে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে, ২৩ ও ২৬ মার্চ। ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে পাঁচ দিনের ক্যাম্প করতে বুধবার কুইন্সটাউনে পৌঁছেছে বাংলাদেশ দল।

নিউ জিল্যান্ড ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, উইল ইয়াং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo