1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

টানা ছয় কার্যদিবস ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বুধবার (৩০ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। এর মাধ্যমে টানা ছয় কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে শেয়ারবাজার। মূল্যসূচকের টানা উত্থানের পাশাপাশি লেনদেনেও বেশ ভালো গতি দেখা দিয়েছে। গতকাল বুধবার হাজার কোটি টাকার ওপরে লেনদেন হওয়ার মাধ্যমে টানা ছয় কার্যদিবস ডিএসইতে হাজার কোটি টাকার ওপরে লেনদেন হলো।

গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০২ পয়েন্টে উঠে এসেছে। এর মাধ্যমে ২০১৯ সালের ৩০ জুনের পর সূচকটি সর্বোচ্চ অবস্থানে উঠে এলো। গত বছরের ৩০ জুন সূচকটি ৫ হাজার ৪২১ পয়েন্টে ছিল। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৩ পয়েন্টে উঠে এসেছে।

সবকটি মূল্যসূচকের উত্থান হলেও ডিএসইতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। দিনের লেনদেন শেষে বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১২০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৬৫টি এবং ৭৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৫৪৩ কোটি ২৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৩৮৩ কোটি ৮৯ লাখ টাকা। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছ ১৫৯ কোটি ৩৮ লাখ টাকা। এর মাধ্যমে চলতি বছরের ২৮ জুনের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। গত ২৮ জুন বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) কিনে নেয় আর এক বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। ফলে ঐ দিন ডিএসইতে ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়। ইউনিলিভারের এ লেনদেন বাদ দিলে প্রায় চার বছরের মধ্যে বা ২০১৭ সালের ২৪ জানুয়ারির পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হলো।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১২০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মা ৯৯ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৭১ কোটি ৪৫ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লঙ্কাবাংলা ফাইন্যান্স।

এছাড়া, লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—আইএফআইসি ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, লাফার্জহোলসিম, বিডি ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিক, বাংলাদেশ সাবমেরিন কেবলস এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১১৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৭১ কোটি ১১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৩টির এবং ৪৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo