1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

নতুন বছরের প্রথম ধারাবাহিক ‘হিট’

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

২০২১ সালের প্রথম দিন থেকেই শুরু হচ্ছে ‘হিট’। নতুন ধারাবাহিক নাটকটির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, নতুন ইংরেজি বছর উপলক্ষে দর্শকদের জন্য তার এই উপহার। তিনি আশা করছেন, সব বয়সীরা এটি উপভোগ করবেন।

১ জানুয়ারি ২০২১ থেকে সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে দেখা যাবে ‘হিট’-এর প্রতিটি পর্ব। এরপর রাত ৯টা থেকে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা। অভিনেতাদের মধ্যে থাকছেন হাসান মাসুদ (মোতালেব), সাজু খাদেম (রুস্তম), ইশতিয়াক আহমেদ রুমেল (মোবারক), মুকিত জাকারিয়া (কবির), নাজিমউদ্দিন রাজু (জামাল), তানজিম হাসান অনিক (বুলবুল), আনোয়ার হোসেন (শহিদ), আনোয়ার হোসেন (মজনু), তারেক (আরিফ), নাজমুল হাসান (নাজমুল), হারুন রশীদ (হারুন), আরমান আহমেদ উৎসব (উৎসব)।

অভিনেত্রীর তালিকায় আছেন আশনা হাবিব ভাবনা (ঝুমকা), সারিকা সাবাহ (বীথি), মনিরা আক্তার মিঠু (দিলশাদ খানম), সেমন্তি শৌমি (ললনা), সুমাইয়া আনজুম মিথিলা (জুলেখা), নীলাঞ্জনা নীল (নিপা), ফাইরুজ তাসনিম (রুনা)।

‘হিট’ হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ১৩তম ধারাবাহিক। তার সঙ্গে এটি রচনা করেছেন মারুফ রেহমান। নাটকটির টাইটেল সং গেয়েছেন অয়ন চাকলাদার। এটি লিখেছেন জনি হক, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo