1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

বাংলাদেশে রেমিট্যান্সে বিরল ঘটনা

  • আপডেটের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

মহামারিতে যখন বিশ্বে অর্থনৈতিক সংকট চলছে, তখন বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা।

এরই ধারাবাহিকতায় চলতি মাসের ১২ দিনেই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। এর আগে কখনো এত পরিমাণ রেমিট্যান্স বাংলাদেশে আসেনি।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক মাসে ১২ দিনে ১০৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ, ১ দশমিক ০৬৬ বিলিয়ন মার্কিন ডলার।

যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় আট হাজার ৯৫৪ কোটি টাকার বেশি। এখানে ডলার প্রতি ৮৪ টাকা ধ‌রা হয়েছে।

এর আগে কখনো এতো পরিমাণ রেমিট্যান্স আসেনি। বাংলাদেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, নভেম্বরের ১২ তারিখ পর্যন্ত প্রবাসী আয় এসেছে ১ বিলিয়ন ডলারেরও বেশি। এর আগে মাত্র ১২ দিনে কখনও এতো রেমিট্যান্স অর্জিত হয়নি।

রেকর্ড পরিমাণ রেমিট্যান্স অর্জিত হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘অপ্রত্যাশিত কোভিড-১৯-এর প্রভাবে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে সারা বিশ্ব। এই সময় আমাদের রেমিট্যান্স যোদ্ধারা কষ্ট করে অর্থ পাঠিয়ে অর্থনীতিকে গতিশীল রাখতে চালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo