1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

বিসিবির কড়া জবাবে লঙ্কান ক্রীড়ামন্ত্রীর নরম সুর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কড়া হুঁশিয়ারির পর এবার নমনীয় হতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এক টুইটা বার্তায় দেশটির ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, সিরিজটির আয়োজনে বোর্ডকে যতোটা সম্ভব নমনীয় হতে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে অক্টোবর-নভেম্বরে ৩ টেস্টের একটি সিরিজ খেলার কথা বাংলাদেশের। তবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের একের পর এক বেঁধে দেয়া শর্তে সিরিজটি পড়েছে অনিশ্চয়তার মুখে।

বিসিবির দাবি, দুই বোর্ডের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী শ্রীলঙ্কায় ৭ দিন কোয়ারেন্টিনে থাকার কথা বাংলাদেশের ক্রিকেটারদের। তবে সেটি অস্বীকার করে লঙ্কান বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, টাইগারদেরকে দেশটিতে গিয়ে কোয়ারেন্টিনে থাকতে হবে ১৪দিন। এছাড়া আগের আলোচনা অনুযায়ী, কোয়ারেন্টিন চলাকালীন অনুশীলনের সুযোগ থাকলেও, লঙ্কান বোর্ড দাবি করছে, এই ২ সপ্তাহে অনুশীলন করতে পারবেনা ক্রিকেটাররা।

লঙ্কানদের বেঁধে দেয়া এতো শর্ত মানতে নারাজ বিসিবি। বোর্ড পরিচালকদের নিয়ে করা বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ওদের এতো শর্ত মেনে টেস্ট সিরিজ খেলা সম্ভব না।

লঙ্কান বোর্ডের ওপর বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দেয়া শর্ত বা কন্ডিশনসমূহ পৃথিবীর ইতিহাসে বিরল।

বিসিবি সভাপতির এমন কড়া জবাবের পর, কিছুটা নমনীয় হচ্ছে লঙ্কানরা। অন্ততঃ দেশটির ক্রীড়ামন্ত্রীর টুইট বলছে এমনটাই। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসে লিখেছেন, শ্রীলঙ্কায় কোভিড-১৯ পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়। তবে, ক্রিকেটের স্বার্থে বিসিবির চাহিদা আমলে নিয়ে শর্তগুলো পুনর্বিবেচনা করতে লঙ্কান ক্রিকেট বোর্ডকে বলবো।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন জবাব এখনো আসেনি। ২-১ দিনের মধ্যে ওদের জবাবের আশা করছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে ২৭ সেপ্টেম্বর দেশটিতে সফর করার কথা ছিল টাইগারদের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo