1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

আগামী সপ্তাহে সাকিবের অনুশীলন

  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

সব ঠিক থাকলে আগামী সোমবার ঢাকায় ফিরে আসবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ নিষেধাজ্ঞা থেকে ফেরার পদক্ষেপ হিসেবে আগামী সপ্তাহে, ৫ অথবা ৬ সেপ্টেম্বর বিকেএসপিতে শুরু হবে তার একক অনুশীলন। এই অনুশীলনপর্ব দেখভাল করবেন তার দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। আর আইসিসির কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমতি পেয়েছে সাকিবের অনুশীলনে সহায়তা করার জন্য।

সাকিব নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশ খুব বেশি ম্যাচ খেলতে পারেনি। করোনা মহামারি এসে থামিয়ে দিয়েছে সব ধরনের খেলা। আগামী ২৯ অক্টোবর শেষ হচ্ছে তার নিষেধাজ্ঞা। সে সময় শ্রীলঙ্কায় প্রথম টেস্ট চলার কথা বাংলাদেশের। ফলে দ্বিতীয় টেস্টেই সাকিবকে আশা করছে বিসিবি।

সাকিব নিষেধাজ্ঞার বড় একটা সময় যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। এই সময় তিনি দ্বিতীয় কন্যার পিতাও হয়েছেন। এখন ক্রিকেটে ফেরার জন্য তোড়জোড় শুরু করেছেন। তারই অংশ হিসেবে বিকেএসপিতে শুরু করতে যাচ্ছেন একক অনুশীলন।

বিসিবি নিশ্চিত করেছে যে, তার এই একক অনুশীলনে চাইলে তারা সহায়তা করতে পারবে বলে জানিয়েছে আইসিসির আকসু। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আইসিসির আকসুর গাইড লাইন অনুসারে আমাদের কোচ তার সঙ্গে আলাদা করে কাজ করতে পারবেন এবং সাকিব চাইলে বিসিবির অবকাঠামো ব্যবহার করতে পারবেন। তবে পুরো ব্যাপারটা হতে হবে সংবাদমাধ্যম ও সবার থেকে দূরে। এটা আইসিসি নিশ্চয়ই সাকিবকেও জানিয়েছে।’

এই নির্দেশনা অনুযায়ী এই সময়ে সাকিবের সঙ্গে জাতীয় দলের কোচ গিয়ে কাজ করতে পারবেন। তবে সেই কাজটা কীভাবে হবে, তা এখনো ঠিক হয়নি বলেই বললেন সুজন। তিনি বলছিলেন, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ হচ্ছে। কোনো প্রয়োজন হলে তিনি জানাবেন। কোচ আসলে তিনিও নিশ্চয়ই সিদ্ধান্ত নিবেন যে, কীভাবে যোগাযোগটা রাখা যায়।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo