1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জুরি বোর্ড গঠন

  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য প্রতিবছর বিশেষ ব্যক্তিদের নিয়ে গঠন করা হয় জুরি বোর্ড। এরই ধারাবাহিকতায় এবারও গঠন করা হয়েছে জুরি বোর্ড। এরইমধ্যে জুরি বোর্ডের সদস্যরা শুরু করেছেন ছবি দেখার কার্যক্রম।

এবারই প্রথম সেই তালিকায় যুক্ত হলেন নায়ক রিয়াজ। ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য এই বোর্ড চূড়ান্ত করা হয়েছে। গত ৬ আগস্ট বোর্ডের ১৩ সদস্যের নাম প্রকাশ করা হয়। এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জাহানারা পারভিন।

নায়ক রিয়াজ ছাড়াও এর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম-সচিব তথ্য মন্ত্রণালয়, নুজাত ইয়াসমিন, ব্যবস্থাপক, এফডিসি, মোহাম্মদ নিজামুল কবির, মহাপরিচালক ফিল্ম আর্কাইভ, হাবিবা রহমান, চেয়ারম্যান, চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড, অভিনেত্রী সুচরিতা, পরিচালক শাহ আলম কিরণ, সংগীতশিল্পী খুরশীদ আলম, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, গীতিকার হাসান মতিউর রহমান ও চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র থেকে বাছাইকৃত চলচ্চিত্রের সূত্র ধরে কলাকুশলীদের পুরস্কৃত করার জন্য এ জুরি বোর্ড কাজ শুরু করেছে গত ৬ আগস্ট থেকেই। বিষয়টি নিয়ে হাসান মতিউর রহমান বলেন, ‘গত বছরও আমি এই বোর্ডের সদস্য হিসেবে কাজ করেছি। এবারও আছি। এটা আমার জন্য অনেক গর্বের একটি বিষয়। আশা করছি আমার ওপর অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করতে পারবো।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo