1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

ছিটকেই গেলেন এমবাপে

  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

কিলিয়ান এমবাপেকে নিয়ে পিএসজি কোচ থমাস টুখেলের শঙ্কাটাই সত্যি হলো। ডান পায়ের গোড়ালির চোটের কারণে অন্তত তিন সপ্তাহের জন্যে ছিটকে গেছেন ফরাসি এই স্ট্রাইকার। শুক্রবার রাতে ফরাসি কাপের ফাইনালে সেইন্ত এতিয়েঁ ডিফেন্ডার লইস পেরিনের বিপজ্জনক ট্যাকল হজম করে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন এমবাপে। এ কারণে ম্যাচ চলাকালীন সময়েই একদফা উত্তেজনাও ছড়িয়েছে দুই দলের ডাগআউটে। ম্যাচের পর প্রতিক্রিয়ায় কোচ টুখেল জয়ের আনন্দের চেয়ে শঙ্কাই প্রকাশ করেছিলেন বেশি।

চোট কতটুকু গুরুতর সে পরীক্ষার পর পিএসজির মেডিক্যাল দলের রিপোর্টে কোচের শঙ্কাটাই সত্যি হয়। জানা যায়, অন্তত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আতালান্তার বিপক্ষে খেলতে পারবেন না ফরাসি ফরোয়ার্ড।

পিএসজি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এমবাপে ডান পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন। তবে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার যে শঙ্কা ছিল তা সত্যি হয়নি। তাতে ধারণা করা হচ্ছে অন্তত তিন সপ্তাহের জন্যে মাঠের বাইরে থাকতে হবে তাকে। পিএসজি অবশ্য জানিয়েছে, চোটটা তাদের মেডিক্যাল দল ৭২ ঘণ্টা পর আবারও পরখ করে দেখবেন।

চোটটির কারণে আগামী ৩১ জুলাই ফরাসি লিগ কাপের ফাইনাল আর আগামী ১২ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিশ্চিতভাবেই খেলতে পারবেন না তিনি। চোট কাটিয়ে পিএসজি তারকার ফেরার তারিখ ধরা হচ্ছে আগামী ১৩-১৪ আগস্টকে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলে তারকা ফরোয়ার্ডকে খেলাতে পারবেন কোচ টুখেল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo