1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

আবারো বাড়লো আয়কর রিটার্ন দাখিলের সময়

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। এই বর্ধিত সময়সীমা হচ্চে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে জরিমানা ও সুদ ছাড়া আয়কর রিটার্ন দাখিল করা যাবে। গত ৩০ জুন এনবিআর এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার বিষয় বিবেচনায় নিয়ে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ধারা ১৮৪জি-তে প্রদত্ত ক্ষমতাবলে এনবিআর এ আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, ‘সকল শ্রেণির করদাতার জন্য যে সকল ক্ষেত্রে পরিপালনের সময়সীমা ২৬ মার্চ হতে এ পর্যন্ত উত্তীর্ণ হয়েছে অথবা আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তীর্ণ হবে সে সকল ক্ষেত্রে পরিপালনের বর্ধিত সময়সীমা ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হলো।’

আদেশে বলা হয়, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর আওতায় কোনো আয়কর কর্তৃপক্ষ বা কর আপিল ট্রাইব্যুনালের যেসব কার্যক্রমের সময়সীমা ২৬ মার্চ হতে এ পর্যন্ত উত্তীর্ণ হয়েছে অথবা আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তীর্ণ হবে, সেসব ক্ষেত্রে বর্ধিত সময়সীমা ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। দুই ক্ষেত্রেই রিটার্ন জমার ক্ষেত্রে বিলম্বজনিত সুদ ও জরিমানা প্রযোজ্য হবে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo