1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে যা বললেন পুলিশের ডেপুটি কমিশনার

  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দুই সপ্তাহ পার হয়ে গেছে। তবুও প্রিয় অভিনেতার এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না তার ভক্তরা। এমনকি এই মৃত্যুর ঘটনায় অনেকেই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে মুখ খুললেন মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক ত্রিমুখী।

সুশান্তের মৃত্যু তদন্ত নিয়ে অভিষেক ত্রিমুখী বলেন, ‘আমরা এই ঘটনায় ইতিমধ্যেই ২৭ জনের বয়ান রেকর্ড করেছি। সুশান্ত সিং রাজপুতের ময়না তদন্তের যে রিপোর্ট পুলিশের হাতে এসেছে তাতে ৫জন চিকিৎসক সই করেছেন। সেখানে গলায় ফাঁস লাগিয়ে ঝোলার কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যুর কথা বলা হয়েছে। এছাড়াও কিছু জিনিস আমরা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছি, সেগুলো ফরেন্সিক টিমকে ভালো করে খতিয় দেখার অনুরোধ করবো। সুশান্ত সিং কেন আত্মহত্যা করেছেন? তা জানতে প্রতিটি বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে আমাদের সামনে কিছু তথ্য উঠে আসলেই আমরা জানাবো। এই মামলায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু বলা হচ্ছে। তবে আস্থা হারাবেন না, পুলিশ এই মামলায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। পুলিশের উপর ভরসা রাখুন। যেটা সত্য পুলিশ তা প্রকাশ্যে আনবে।’

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মামলায় ইতিমধ্যে ২৭ জনের বয়ান রেকর্ড করেছেন পুলিশ। এমনকি এই মামলায় রিয়া চক্রবর্তীর ভাই সৌমিক চক্রবর্তী ও অভিনেতার শেষ ছবি ‘দিল বেচারা’রসহ অভিনেত্রী সঞ্জনা সঙ্ঘীকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo