1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

করোনা: ৮৬ বিশ্বকাপের জার্সি দান করলেন ম্যারাডোনা

  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২০

করোনা ভাইরাসের কারণে মুখ থুবরে পড়েছে পুরো বিশ্ব। দীর্ঘদিন ধরেই দেশ লকডাউন থাকায়, দুস্থ ও অসহায় মানুষেদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। এতে মানবেতর জীবন যাপন করছে সেইসব মানুষেরা। তাই করোনা পরিস্থিতিতে সেইসব দুস্থদের সাহায্যে এগিয়ে এলেন ফুটবলের রাজপুত্র আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

নিজেই জার্সির মধ্যে ম্যারাডোনা লিখে দিয়েছেন, ‘আমরা এর মাধ্যমে এগিয়ে যেতে চাই’। একই সঙ্গে জার্সিতে থাকছে ম্যারাডোনার অটোগ্রাফ। ১৯৮৬ বিশ্বকাপ জয়ে যে জার্সি পরে খেলেছেন, সেই জার্সিগুলোর একটিই তিনি দিয়েছেন লটারির জন্য।

এই জার্সি জিততে হলে আগ্রহী ব্যক্তিদের অবশ্যই স্বাস্থ্যকর পণ্য, মাস্ক এবং ১০০ কেজি খাদ্যপণ্য কেনার টাকা দিতে হবে। যারা এই চ্যারিটিতে যুক্ত হবে, তাদের মধ্য থেকে লটারি করেই একজনকে দেওয়া হবে ম্যারাডোনার এই জার্সি।

লটারি থেকে প্রাপ্ত অর্থ, খাদ্য কিবা অন্যসব পণ্য বিতরণ করা হবে বুয়েন্স আয়ার্সের শতরতলির একটি সুবিধাবঞ্চিত এলাকায়। করোনার কারলে লকডাউনে পড়ে মানবেতর জীবন-যাপন করছে সেই এলাকার বাসিন্দারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo