1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে বিমান

  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২০

করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে আর্থিক ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এক হাজার কোটি টাকা ঋণ দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড। চলতি মূলধন হিসেবে (ওয়ার্কিং ক্যাপিটাল) এ ঋণ মঞ্জুর করা হয়েছে। গত শুক্রবার সোনালী ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক প্রণোদনার প্যাকেজ বাস্তবায়নে সোনালী ব্যাংক কাজ করছে জানিয়ে ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়, এই সংকটকালেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সোনালী ব্যাংক। ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা প্রতিকূল পরিবেশের মধ্যেও নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। যুগান্তকারী বিভিন্ন সময়োপযোগী সিদ্ধান্ত পর্ষদ সভায় ইতোমধ্যে গৃহীত হয়েছে।

প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক প্রণোদনার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চলতি মূলধন হিসেবে সোনালী ব্যাংক এক হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। এছাড়া বিভিন্ন শিল্প, কৃষি, ব্যবসা ও বাণিজ্য খাতে আর্থিক প্রণোদনার জন্য আবেদন প্রস্তাব যাচাই করে কেন্দ্রীয় ব্যাংকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo